ঘরোয়া বিডিএলের পর ডিপিএল ওয়ানডেতেও দারুণ সফল অলরাউন্ডার সৈকত , তবুও যেন ব্রাত্য ছিলেন জাতীয় দলে।
জাতীয় দলে অভিষেকের আগে থেকেই সৈকতকে সবাই জানে লঙ্গার ভার্সনের উপযোগী সে, এমনকি সে নিজেও টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আসার স্বপ্ন দেখতো।
কিন্তু বিসিবি তাকে টি টুয়েন্টি স্পেশালিষ্ট বানাতে চাইলো, টি টুয়েন্টিতে ৭ নম্বর পজিশনে খেলানো হলো,ওয়ানডে খেলানো হলো। সবশেষে তাকে টেস্টে সুযোগ দেওয়া হলো, মাহমুদউল্লাহ রিয়াদের বদলে হাতুড়ে সিংহ সৈকতকে নামিয়ে দিলেন, অভিষেকেই দুর্দান্ত ৭৫ রানের ইনিংস খেলে জানিয়ে দিলেন টেস্ট ক্রিকেট তার জন্যই।
এরপর চোখের ইনজুরিতে জাতীয় দলের বাইরে, সুযোগ আর সহজে মিলছিলো না।
এবার মিরাজের ইনজুরি এবং সৈকতের অলরাউন্ড নৈপুণ্য নির্বাচকদের ভাবতে বাধ্য করলো।
১৬ সদস্যর টেস্ট দল ঘোষণা করলেও আরেকজন বাড়িয়ে ১৭ জনের দল গড়া হলো।
শুভকামনা রইল সৈকত, আশাকরি নিজেকে আরেকবার প্রমাণ করবেন।
No comments